1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে আইনমন্ত্রীকে স্মারকলিপি।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দলিল লেখকদের প্রাণের দাবি ‘৭ দফা’ বাস্তবায়নের দাবি।
মো: মাসুদ রানা (নিজেস্ব প্রতিবেদক): দেশের দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিসহ প্রাণের দাবি ‘৭ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও মহাসচিব কে এস হোসেন টমাসের নেতৃত্বে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার নেতৃবৃন্দ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে আধুনিকায়নের নামে দেশের দীর্ঘদিনের পেশাজীবী দলিল লেখকদের পেশাগত অধিকার ও কর্মসংস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। পাশাপাশি দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিসমূহের দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।
দলিল লেখক নেতৃবৃন্দ বলেন, দেশের দলিল লেখকদের একটি বড় অংশ নিবন্ধন-সংক্রান্ত ম্যানুয়াল, জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, পরিপত্র ও সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে আসছেন। তাঁরা কোনো নামসর্বস্ব নেতৃত্ব কিংবা ব্যক্তিস্বার্থের রাজনীতিতে আগ্রহী নন; বরং নীরবে ও নিরবে সারাদেশের দলিল লেখকদের পেশাগত স্বার্থে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি বাজেট ঘোষণার পর দলিল লেখকদের দাবির গুরুত্ব ও সময়ের প্রয়োজনীয়তা অনুধাবন করে চট্টগ্রামের অভিজ্ঞ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে হেবা ও দান ঘোষণার দলিলের ‘উৎসে কর’ সংক্রান্ত বিষয়ে দলিল লেখক ও সাধারণ জনগণ সুফল পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

তাঁরা বলেন, যারা দলিল লেখকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় মাঠপর্যায়ে কাজ করছেন, তাঁদের উৎসাহিত করা আত্মমর্যাদাসম্পন্ন, বীরোচিত ও প্রজ্ঞাবান দলিল লেখকদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলিল লেখকদের প্রাণের দাবি ‘৭ দফা’ বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দলিল লেখকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে আধুনিকায়নের নামে কোনোভাবেই দেশের হাজার হাজার দলিল লেখকের পেশাগত অধিকার ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে না—এমন সুস্পষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন জারির দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট