1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস: রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬ ইং) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) উম্মে হাবিবা ফারজানা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো,বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভাপতির বক্তব্যে ইউ,এন,ও,উম্মে হাবিবা ফারজানা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঝবলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীকে আইনের আওতায় আনা হলে তার পক্ষে কোনো রাজনীতিবিদ বা অন্য কোনো ব্যক্তি যেন সুপারিশ না করেন-এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক নির্মূলের লক্ষ্যে সভা বা সেমিনারের আয়োজন করতে হবে। এসব কর্মসূচিতে প্রবীণ ও বয়স্ক ব্যক্তি, গৃহিণী,বাবা-মা, যুবক-যুবতীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। এসব সভায় তিনি নিজে এবং পুলিশ কর্মকর্তারা অংশ নেবেন বলেও জানান।

ইউএনও বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিবারের সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক,ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ছেলেমেয়েদের পড়ার টেবিলে ফেরাতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন অযথা বাজারে ঘোরাঘুরি না করে, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর বিষয়ে ইউ,এন,ও, উম্মে হাবিবা ফারজানা বলেন, অপ্রাপ্তবয়স্কদের লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে হবে। একই মোটরসাইকেলে দুইয়ের অধিক কিশোর বা যুবক ওঠার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই বন্ধ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাঃ তারজিনা খাতুন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এম এ মতিন, গ্রাম আদালত ও উপজেলা সমন্বয় কর্মী মোসাঃ লায়লা খাতুন এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আল আমিন।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রেজাউল করিম, জার্জিস হোসেন সোহেল ও গোলাম মর্তুজা, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু এবং ১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দুর্গাপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট