1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

“স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং পৌরওয়ার্ডে ৮টি জনবহুল গ্রামে একমাত্র প্রবেশ পথ ধলিয়া খালের উপর দিয়ে ” মাটিরাঙ্গা বলি টিলা ও হাসপাতাল পাড়া – ওপারে বড়ঝালা, কুমাইয়া পাড়া, মোহাম্মদপুর, মিস্তিরি পাড়া, রসুলপুর, আটবারী এলাকায় প্রায় ১৫/১৬ হাজার বিভিন্ন জাতিগোষ্ঠী শ্রেনী পেশার মানুষের বসবাস।

ভুক্তভোগীরা বর্ষাকালে তাদের চলাচলে চরম দূর্ভোগের কথা উল্লেখ করে জানান যে, বৃষ্টিকালীন সময় রাস্তা ও ব্রিজ না থাকায় এসব এলাকার লোকজন গৃহবন্দী হয়ে পড়েন। এ বিষয়ে বার বার স্থানীয় সরকার প্রশাসনসহ গুরুত্বপূর্ণ দপ্তরের স্বরনাপন্ন হইলেও অদৃশ্য কারনে তা বার বার ভেস্তে যায়।

প্রয়োজনের তাগিদে দৈনিক কাজ কর্ম, বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, পায়ে হেটে ধলিয়া খালের পানি পেরিয়ে যেতে হচ্ছে বলে দাবী করেন। তাছাড়া বলি টিলা বা হাসপাতাল পাড়া লোকজনের মৃত্যু সংক্রান্ত লাশ কবরস্থ করার জন্য ধলিয়া খালের পানি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে ওপারে মোহাম্মদ পুর সামাজিক কবরস্থানে কবরস্থ করতে হয়। ব্রিজ ও সংযোগ রাস্তা না থাকায় এবং কাচারাস্তা হওয়ার দরুন একজন মুমুর্ষ রোগীর চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যাইতে হলে আমাদের আদিমযুগে ফিরে যেতে হয় বাশের দোলনায় বস্তা বন্ধি করে কাদে চেপে ধলিয়া খাল পার হতে হয়।

এলাবাসির প্রাণের দাবী এই এলাকা গুলিতে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজ দ্রুত নির্মান করার জন্য মেগা প্রজেক্ট এর আওতায় বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট্য মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট