নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং পৌরওয়ার্ডে ৮টি জনবহুল গ্রামে একমাত্র প্রবেশ পথ ধলিয়া খালের উপর দিয়ে " মাটিরাঙ্গা বলি টিলা ও হাসপাতাল পাড়া - ওপারে বড়ঝালা, কুমাইয়া পাড়া, মোহাম্মদপুর, মিস্তিরি পাড়া, রসুলপুর, আটবারী এলাকায় প্রায় ১৫/১৬ হাজার বিভিন্ন জাতিগোষ্ঠী শ্রেনী পেশার মানুষের বসবাস।
ভুক্তভোগীরা বর্ষাকালে তাদের চলাচলে চরম দূর্ভোগের কথা উল্লেখ করে জানান যে, বৃষ্টিকালীন সময় রাস্তা ও ব্রিজ না থাকায় এসব এলাকার লোকজন গৃহবন্দী হয়ে পড়েন। এ বিষয়ে বার বার স্থানীয় সরকার প্রশাসনসহ গুরুত্বপূর্ণ দপ্তরের স্বরনাপন্ন হইলেও অদৃশ্য কারনে তা বার বার ভেস্তে যায়।
প্রয়োজনের তাগিদে দৈনিক কাজ কর্ম, বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, পায়ে হেটে ধলিয়া খালের পানি পেরিয়ে যেতে হচ্ছে বলে দাবী করেন। তাছাড়া বলি টিলা বা হাসপাতাল পাড়া লোকজনের মৃত্যু সংক্রান্ত লাশ কবরস্থ করার জন্য ধলিয়া খালের পানি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে ওপারে মোহাম্মদ পুর সামাজিক কবরস্থানে কবরস্থ করতে হয়। ব্রিজ ও সংযোগ রাস্তা না থাকায় এবং কাচারাস্তা হওয়ার দরুন একজন মুমুর্ষ রোগীর চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যাইতে হলে আমাদের আদিমযুগে ফিরে যেতে হয় বাশের দোলনায় বস্তা বন্ধি করে কাদে চেপে ধলিয়া খাল পার হতে হয়।
এলাবাসির প্রাণের দাবী এই এলাকা গুলিতে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজ দ্রুত নির্মান করার জন্য মেগা প্রজেক্ট এর আওতায় বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট্য মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।