1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জামে মসজিদ ভাংচুর।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা: খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা উপজেলা,৩নং বর্ণাল ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়া, বাজার জামে মসজিদ টি গত ২রা জুন ২০২৬ সকাল ১০.০০ টার সময় দিবালোকে ভাঙচুর করা হয়। ঘটনার বিষয়টি জানতে পেরে সরোজমিনে গিয়ে জানা যায় যে, মাস্টার পাড়া বাজার জামে মসজিদটি ২০১২ সালে নির্মিত হয়। মসজিদটির পাশে একটি সামাজিক কবরস্থান রয়েছে।

মাস্টার পাড়া এই সমাজে মোট ৬০ পরিবার বসবাস করেন। এই সমাজের সকল লোকই মুসলিম। এবং এই মসজিদটিতেই ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করেন। ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা করি মসজিদ নির্মান করার জন্য জমি দানকারী জনাব, মো: রফিকুল ইসলাম (প্রাত্তন মেম্বার) ৩নং বর্নাল ইউনিয়ন ৬নং ওয়ার্ড বলেন, আমি এই সমাজের মুসলিম জনগোষ্ঠীর ইবাদতের জন্য বিগত ২০১২ সালে আমার নিজ নামীয় রেকর্ডীয় ০.০৩ একর ও এই জমির অন্দর আমার দখলীয় নাদাবী মুলে ০.০৩ একর সর্বমোট ০.০৬ একর জমি দান করি। আমার নিকট থেকে মসজিদ কমিটি জমি দান গ্রহনের পরবর্তীতে মসজিদ নির্মান করেন, এবং অত্র সমাজের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ এখানে ওয়াক্তের নামাজসহ জুম্মার নামায আদায় করেন। মসজিদ টি দীর্ঘ বছর অত্র স্থানে ডন্ডিয়মান থাকা অবস্থায় বিগত ২০২১ সালে অত্র এলাকায় বসবাসকারী প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগমের নিকট মসজিদের পার্শ্ববর্তী ধান্য জমি ১.১৩ একর বিক্রি করি এবং দীর্ঘ ০৫ বছর পূর্বে জমি পরিমাপ করে দখল হস্তান্তর করি।

গত ০২ রা জুন ২০২৬ তারিখে ফাতেমা বেগম তার ০২ ছেলে (১) মো: ফারুক (২) মো: হাছান কে নিয়ে সকাল ১০.০০ টার সময় মসজিদে এসে অতর্কিতভাবে মসজিদের বারান্দা যেখানে মুদ্দার খাট রাখা হয় সেটি ভাংচুরসহ মসজিদের বেশ কয়েকটি টিন দা দিয়ে কুপিয়ে কেটে ক্ষতি করে। যা অত্যান্ত দু:খ জনক আমি তাহার এমন ঘৃণিত কাজের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সু- বিচার কামনা করি বলে দাবী করেন।

মসজিদ কমিটির সভাপতি জনাব, মো: রফিক সওদাগর, সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো: ফরিদ মিয়াসহ উপস্থিত সমাজের সর্বস্তরের লোকজন পৃথক পৃথক ভাবে ফাতেমা বেগম ও তার ছেলেদের এমন ঘৃনিত কাজের সু বিচার দাবী করেন।

এলাকাবাসী আরো বলেন, আমরা এলাকার শান্তি শৃঙ্খলা কামনা করি, আইন প্রয়োগকারী সংস্থার সু দৃষ্টি কামনা করে বলেন যে, এ ঘটনার সঠিক ও সুষ্ঠু নিরাপক্ষ তদন্তের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী ফাতেমা বেগম গংদের দ্ধারা মসজিদের জমি ফ্লিম স্টালে দখল করার পায়তারা, মসজিদ ভাংচুরসহ, ক্ষতিসাধনের বিষয়টি আমলে নিয়ে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট