1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাঙামাটিতে বিতর্ক প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর গুণগত সমাজ এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান”।

“দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়তে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ও সচেতনমূলক আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সুশাসন ও স্বচ্ছতার প্রয়োজনীয়তা সম্পর্কে গভীর ধারণা দেয় বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট্রিজার স্কুল ও রাঙামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পায় সোহনম দে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগিয়ে তুললেই গড়ে উঠবে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ। এ ধরনের কার্যক্রমই হবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি।

এখানে অংশগ্রহণকারীরা যেমন নিজেদের যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করতে পারে, তেমনি দর্শক ও শ্রোতারাও দুর্নীতির কুফল ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন হতে পারে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট