1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় শতাধিক পরিবারের চলাচলের দুর্ভোগ লাঘবে এগিয়ে এল গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় বেহাল রাস্তা মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ।
মো: মাসুদ রানা (নিজস্ব প্রতিনিধি):
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ার মধ্য দিয়ে কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নের ছোঁয়া না লাগায় সড়কটি দিয়ে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে মোটরসাইকেলসহ যেকোনো যানবাহন নিয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও স্থানীয়ভাবে কার্যকর উদ্যোগ না থাকায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছিল। এমন পরিস্থিতিতে এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে অরুণ কান্তি পাল (পিভিএম), উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশক্রমে এবং উপস্থিতিতে ৪ নম্বর প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার-ভিডিপির সদস্য মো: ইসমাইল হোসেন, মনির হোসেন, আবুল হোসেন, নুর হোসেন, রমজান হোসেন রাজনৈতিক ব্যক্তিবর্গ মোহাম্মদ জামাল মিয়া সিনিয়র সহ-সভাপতি ৪ নং পৌরওয়ার্ড বিএনপিসহ, মোঃ নূরনবী সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক, মোহাম্মদ নুরুল আলম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সেলিম কোষাধক্ষ্য ৪ নং ওয়ার্ড বিএনপির উপস্থিতিতে রাস্তাটির মেরামত কাজ শুরু করেন।

আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃ স্ফূর্তভাবে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক মেরামতের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির স্থায়ী উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেবে। এতে কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট