1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাশোভাযাত্রা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মো: জয়নাল আবেদীন (নিজেস্ব প্রতিনিধি): ভক্তি, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪৩৩ বঙ্গাব্দের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহাশোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তরা অংশ নেন। ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও সনাতনী ভাবধারার নানা আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও মঙ্গল কামনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু নারায়ণ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব শাহজালাল কাজল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইব্রাহীম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক বাবু দেবাশীষ দত্ত আশীষ এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন কান্তি পাল। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বাবু ললিত বিকাশ ত্রিপুরা হেডম্যান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২০২৬, মাটিরাঙ্গার সদস্য সচিব বাবু সমীর চন্দ্র বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২০২৬, মাটিরাঙ্গার আহ্বায়ক বাবু বাবুল আইচ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগানিপাড়া, মাটিরাঙ্গার গীতা প্রশিক্ষক বাবু শ্রীমান নয়ন দাশ।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবকল্যাণের শিক্ষা অনুসরণের পাশাপাশি দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল কাজল মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণসহ পুরো এলাকা আনন্দমুখর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট