1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মো: জয়নাল আবেদীন (নিজেস্ব প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

বুধবার (দোষরা সেপ্টেম্বর) ২০২৬ সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বদিউল আলম বদি সাধারণ সম্পাদক মাটিরাঙ্গা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল কাজলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মচুতিতে অংশ গ্রহন করেন।

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদর হাসপাতাল রোড প্রধীক্ষণ শেষে উপজেলা দলীয় কার্যালযের সামনে এসে শেষ হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে সহযোগী সংগঠন হিসাবে মোহাম্মদ তারিকুল ইসলাম সনি (সভাপতি), মোহাম্মদ মাসুদ রানা (সহসভাপতি) মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, ওলামা দল, তাতী দল, কৃষক দল, সেচ্ছ সেবক দল, মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন।

বিশাল শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি এবং পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল কাজল। বক্তব্য শেষে দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে কেক বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়ি, আমতলী, বর্ণাল, গোমতি, বেলছড়ি ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সাজেক পরিবহন, চাঁদের গাড়ি (জিপ), মাইক্রোবাস, লোকাল বাসসহ বিভিন্ন যানবাহনে করে উপজেলা সদরে সমবেত হন। এ সময় প্রায় ছয় শতাধিক মোটরসাইকেলসহ বিপুলসংখ্যক যানবাহনে করে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে মাটিরাঙ্গা উপজেলা সদর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দলীয় নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি ও উপস্থিতি জানান দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট