1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি) : মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাথালিয়া হাইস্কুল মাঠে কালিহাতী থানা ও ৫ নম্বর বাংড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এসআই ওসমান গনি, এসআই আমিনুল ইসলাম আকন্দ, এসআই যতীন্দ্র চন্দ্র বর্মন ও এসআই আবু নাঈম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর নাসিমুজ্জামান টুটুল এবং ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল হুসাইন।

কর্মসূচির শুরুতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাথালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন। এর মধ্য দিয়ে মাদকবিরোধী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট