1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী।

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট: রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে পদায়ন করে সোমবার (২৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগাদেশ কার্যকর থাকবে।

নবনিযুক্ত এপিএস মো. ইউনুস আলীর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে। তার বাবার নাম মো. তৈয়ব আলী এবং মায়ের নাম মোছা. আফলাতুন।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট