1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

১৮০ দিনে চট্টগ্রামে ৩২৯ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিন বা ছয় মাসে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ৪৫০টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৩২৯টির কাজ সম্পন্ন হয়েছে। আরও ৪৮টি প্রকল্পের কাজ চলমান, যেগুলোর গড় অগ্রগতি ৬৪ শতাংশ।
সড়ক, সেতু-কালভার্ট, খাল খনন, জলাবদ্ধতা নিরসন, পানি, বিদ্যুৎ ও সেচের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

হাটহাজারী উপজেলা প্রশাসন জানায়, মসজিদ ও ঈদগাহে ৩৮টি, মাদ্রাসা ও হেফজখানায় ২৫টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। খাল ও জলাবদ্ধতা নিরসনে ১৯টি এবং যোগাযোগ ব্যবস্থায় ১২টি সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। পানি, বিদ্যুৎ ও সেচ খাতের ৪৮টি সরকারি প্রকল্পও শতভাগ সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের মতে, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের উদ্যোগে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন এলাকাতেও জনকল্যাণমূলক প্রকল্প নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। হাটহাজারী-রাঙামাটি মহাসড়কে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট স্ট্রিট লাইট, হাটহাজারীতে ৬০০ শয্যার হাসপাতাল ও মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া হাটহাজারীর বিভিন্ন এলাকায় ৩ লাখ ৬২ হাজার গাছের চারা রোপণ, সরকারি সম্পত্তি উদ্ধার, পানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পার্বত্য তিন জেলাতেও দুর্গম এলাকায় সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট