1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা, বৃষ্টিতেও হাজারো মানুষের অংশ গ্রহণ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধি: “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের সমাগম ঘটে।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধের লক্ষ্যে আয়োজিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামী এবং মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ র‍্যালি ও পথসভায় অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বৃষ্টির মধ্যেও বিপুল মানুষের অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং মাদকমুক্ত মাটিরাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট