1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

ফুলতলায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও আড়াই লাখ টাকা লুটের অভিযোগ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম।

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট : খুলনার ফুলতলা বাজারের পানবাজার এলাকায় ‘মায়ের দোয়া ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করেছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি। ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ।

লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার ফুলতলা বাজারের রফিক সড়ক সংলগ্ন পানবাজার এলাকার ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে ভাঙচুরের পাশাপাশি ক্যাশ বাক্সে ব্যবসার মূলধন হিসেবে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এ সময় দোকানের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. শফিকুল ইসলামসহ আশপাশের ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুই ভাই বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া টাকা উদ্ধার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ক্ষতিপূরণ, হামলার পেছনে কোনো ইন্ধনদাতা থাকলে তাদের আইনের আওতায় আনা এবং ফুলতলা বাজারে স্থায়ীভাবে পুলিশি টহল জোরদার করা।

সংবাদ সম্মেলনে বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ, মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে ফুলতলা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে হামলা, লুটপাট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট