1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় ৫০ বছরেও ধলিয়া খাল ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেই, বিলীন হওয়ার শঙ্কায় হাজারো পরিবারের বসতভিটা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মো:মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি): খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ধলিয়া খালের ভাঙনে ভোগান্তিতে রয়েছেন হাজারো পরিবার। বছরের পর বছর খালের ভাঙন অব্যাহত থাকলেও এখনো ভাঙন রোধে কার্যকর কোনো প্রকল্প বা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি সরেজমিনে চরপাড়া এলাকা পরিদর্শন করে দেখা যায়, ধলিয়া খালের ভাঙনে বিভিন্ন স্থানে খালের পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ভাঙনের তীব্রতা আরও বাড়ে। এতে স্থানীয়দের বসতভিটা, চলাচলের পথ ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এ সময় এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, ৫নং বেলছড়ি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আনোয়ার এবং ৫নং বেলছড়ি ইউনিয়ন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেরা আক্তার জাহান।

স্থানীয় বাসিন্দারা জানান, ধলিয়া খালের ভাঙন রোধে এর আগেও বিভিন্ন সময় সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে ভাঙন রোধে কোনো দৃশ্যমান উন্নয়ন বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ধলিয়া খালের ভাঙনে আগামী দিনে হাজারো মানুষের বসতভিটা বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত খালটির ভাঙনপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে টেকসই বাঁধ নির্মাণ, প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে উপস্থিত অতিথিরাও ধলিয়া খালের ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, হাজারো মানুষের বসতভিটা ও জীবন-জীবিকা রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

দৈনিক পার্বত্য বাংলা-এর পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ধলিয়া খাল ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট