1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাটিরাঙ্গায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মো. মাসুদ রানা (নিজস্ব প্রতিবেদক)
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের গণহত্যার দায়ীদের দ্রুত বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা পৌর শাখার আমির মো. শামসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক নোমান। স্বাগত বক্তব্য দেন পৌর অফিস সমন্বয়ক মাওলানা শাহরিয়ার নাজিম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি।
গণমিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট