1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে মাটিরাঙ্গায় উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মো. মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি):
“শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি” এবং “রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, করতে হবে; চাই সুস্থ ধারার রাজনীতি”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে খাগড়াছড়ি আন্তঃজেলা সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা সদর হাসপাতাল মোড় ঘুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মু. আরিফুর রহমান পাটোয়ারী সজল। স্বাগত বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মমিনুল ইসলাম। বিশেষ বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাজিউর রহমান মন্জু।

সমাবেশে আরও বক্তব্য দেন তাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজাউল করিম, তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মমিনুল ইসলাম,বর্ণাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরিফুল ইসলাম, আমতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাহাদাৎ হোসেন, বেলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন, গোমতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাহিদুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আব্দুর রাজ্জাক, মাহমুদুল হাসান সবুজ, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শে বিশ্বাসী এবং সুস্থ ধারার রাজনীতির পক্ষে কাজ করে। তারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা রাজনৈতিক অপসংস্কৃতি পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হওয়া উচিত এবং রাজনৈতিকভাবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট