1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল: বটতলীতে বেগম জিয়া স্মৃতি ফুটবল কাপ-২০২৬ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি):আজ ২৬ জুন ২০২৬ বিকাল বেলা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় বটতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বটতলী ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বেগম জিয়া স্মৃতি ফুটবল কাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সাবেক কমিশনার ও সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্মসম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, মাটিরাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হান, সাবেক পৌর ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাব্বি, আব্দুর রহমান রানা, ১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন এবং সদস্য সচিব মো. আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বেগম জিয়া স্মৃতি ফুটবল কাপের পরিচালক মোহাম্মদ মেরাজ উদ্দিন পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে নাছির আহমদ চৌধুরী বলেন, খেলাধুলা মানুষের সুস্থতার অন্যতম চাবিকাঠি। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে যুবসমাজ খেলাধুলা থেকে দূরে সরে মোবাইল ও ইন্টারনেটের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে ধারণ করে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ সরকার জিরু টলারেন্স ঘোষনা করেছেন, মাদক সেবন কারী যেই হোক কোন ছাড় দেওয়া হবে না, এবং মাদকের পক্ষে আমাদের নেতা কর্মী কোন ভাবে সহযোগিতা করলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।

আমন্ত্রিত অতিথি মো. বাদশা মিয়া বলেন, একটি কুচক্রী মহল এ টুর্নামেন্ট বানচালের অপচেষ্টা চালালেও যুবসমাজ তাদের সেই অপচেষ্টা সফল হতে দেয়নি। তিনি বলেন, সমাজ ও দেশের স্বার্থবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
প্রধান পৃষ্ঠপোষক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, টুর্নামেন্ট নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা ভবিষ্যতেও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তিনি খেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী দর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এজন্য তিনি এলাকাবাসী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বিরতির পর পুনরায় খেলা শুরু হয়। ম্যাচ শেষে পূর্ব খেদাছড়া টাইগার একাদশ ৩-১ গোলে বটতলী রেভিনিউ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে উৎসবমুখর করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট