1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবার পেল মানবিক সহায়তা।

মো: মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি): খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ১০৪ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক-২ মাটিরাঙ্গা পৌর বিএনপি মোঃ শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকারসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি মোঃ শাহজালাল কাজল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় জনগণের কথা বিবেচনা করে আমাদের প্রাণপ্রিয় জননেতা ও সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া মহোদয় মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের অসহায় মানুষের জন্য যে মানবিক সহায়তা এনে প্রদান করেছেন, তা এ উপজেলার মানুষ দীর্ঘদিন স্বর্ণাক্ষরে স্মরণ রাখবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, মানবিক সহায়তার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট