1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
“হারানো বিজ্ঞপ্তি” (জরুরি সন্ধান চাই) ​একটি অসহায় পরিবার ও অবুঝ শিশুর জীবন রক্ষায় এগিয়ে আসুন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জামে মসজিদ ভাংচুর। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় ফেসবুকে সেই ভাইরাল মারধরের অন্তরালে কি? খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধংসের কবল হইতে রক্ষার আকুতি। শ্রীমঙ্গ লাইয়ারকুল জামে মসজিদে নামাজরত মুসল্লি খুন !!! সন্দেহজনক এক ঘাতক আটক। “গণবিজ্ঞপ্তি” বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। “স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী বিজু ও বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ ২০২৬ খ্রী উদযাপিত।

জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই- শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ-এর ধানের শীষ প্রতীকের সমর্থনে হবিগঞ্জের লাখাইয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

০৭ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৫টায় শনিবার লাখাই উপজেলার বুল্লা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এবং জি কে গউছের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্তিত ছিলেন আব্দুল মোতালেব খান, সহ-সভাপতি, লাখাই উপজেলা বিএনপি। অ্যাডভোকেট ইয়ারুল, সাংগঠনিক সম্পাদক, লাখাই উপজেলা বিএনপি। মন্নান, সহ-সাংগঠনিক সম্পাদক, লাখাই উপজেলা বিএনপি। মারুফ আহমেদ বাবলু, সভাপতি, করাব ইউনিয়ন বিএনপি। আলহাজ ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি, করাব ইউনিয়ন বিএনপি। পারভেজ হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক, করাব ইউনিয়ন বিএনপি। মনিরুল আলম জসিম, বিএনপি অন্যতম নেতা। মাহবুবুল আলম মালো, সদস্য সচিব, লাখাই উপজেলা যুবদল। নুরুল আমিন চৌধুরী, যুগ্ম আহবায়ক, লাখাই উপজেলা যুবদল। সফিকুল ইসলাম সাবাল, সদস্য, লাখাই উপজেলা যুবদল। মুসাউল আলম নিরব, সভাপতি, করাব ইউনিয়ন যুবদল। হারুন হীরা, অন্যতম নেতা, উপজেলা যুবদল। নুরুল ইসলাম নাহিদ, অন্যতম নেতা, উপজেলা যুবদল। রাজিব আহমেদ, অন্যতম নেতা, উপজেলা যুবদল। ফজলে রাবিব, সিনিয়র সহ-সভাপতি, লাখাই উপজেলা ছাত্রদল। দুলাল আহমেদ, যুগ্ম আহবায়ক, লাখাই উপজেলা ছাত্রদল। আবুল কাশেম, সদস্য, উপজেলা ছাত্রদল। রবিউল ইসলাম রবি, অন্যতম নেতা, ছাত্রদল। আশরাফ উদ্দিন, অন্যতম নেতা, ছাত্রদল। তুহিন, সভাপতি, করাব ইউনিয়ন ছাত্রদল।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে লাখাই উপজেলার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহাজ্ব জি কে গউছ-এর হাতকে শক্তিশালী করতে তারা সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। মিছিলে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট