1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

“পানির সংকট নিরসন, প্রশংসায় ভাসছে সেনাপ্রধান”

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ -জামানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকটের অবসান হলো। গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাদের পানির সংকটের কথা জানতে পারেন। তখনই তিনি টেকসই সমাধানের লক্ষ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। তাঁহার উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন এ দুই গ্রামের বাসিন্দারা। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)২৫ দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশনায় এ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। একে অপরের পরিপূরক হয়ে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ন রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার ১২০টি পরিবার কূপ ও ঝিরি থেকে পানি সংগ্রহ করত। বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, আগে ঝিরি ও কূপ থেকে পানি এনে পান করতে হতো। এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট