1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

গুলিবিদ্ধ দুই রাজনৈতিক নেতার ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল।

মো: সোহেল রানা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।

হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক গণসংযোগে সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট