1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্নদুর্গা পূজা- ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মণ্ডপে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার মোবাইল নম্বর প্রদর্শনের বিষয়ে আলোকপাত করেন।

শ্রীমঙ্গল থানা আয়োজিত এই মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক টিটু দাশ, যুগ্ম আহবায়ক পলাশ দাশ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট