1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: ০১ লা নভেম্বর২০২৫ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার ও সদস্য সচিব সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা শহরের গ্রান্ড ইন হোটেলে গিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতকও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কয়সর এম আহমদ, সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সদস্য এড. মোঃ আব্দুল হক, জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক, এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, নাদীর আহমদ, মোঃ আনছার উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস, সদস্য সচিব রাজন তালুকদার, নিরঞ্জন দেবনাথ, সুধাংশু শেখর দাস, সাগর সরকার, মানিক লাল দেবনাথ, জেলা পূজা ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ দে, রামকৃষ্ণ তালুকদার সবুজ, রমাকান্ত দাস, সুমন চক্রবর্তী, বিভাশ রঞ্জন চৌধুরী ও গোপেশ দেবনাথ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দল। এই দলে সকল ধর্মের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের ধর্মীয় উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করে যাবেন বলে বিএনপির নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন। ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট