1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

রাঙামাটিতে গভীর রাতে সিএনজি চুরি, থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি শহরের ভেদভেদি নতুন পাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাত আনুমানিক রাত ২টার দিকে মোঃ খালেক নামের এক ব্যক্তির মালিকানাধীন সিএনজিটি অজ্ঞাত চোরের দল নিয়ে যায়।

চুরি যাওয়া সিএনজির নাম্বার রাঙ্গামাটি থ-১১-১৩৫৪। জানা গেছে, গাড়িটি কন্টাক্টে (ভাড়া চুক্তির ভিত্তিতে) চালানো হতো। ঘটনার পর মালিক মোঃ খালেক রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো তিনি গাড়িটি যথাস্থানে রেখেছিলেন। তবে রাতের অন্ধকারে চোরের দল সুযোগ বুঝে সেটি নিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। ভুক্তভোগী মোঃ খালেক বলেন, এই গাড়িটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। চুরি হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন, দ্রুত যেন গাড়িটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, জিডি নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিএনজিটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট