1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়। বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ০১ জন। ঠাকুরগাঁয়ে “তারেক রহমান” শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের। নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচবিবিতে ভোটের গাড়ী। গুইমারা সেক্টর এর পক্ষে যামিনী পাড়া (২৩ বিজিবি) কর্তৃক প্রেস ব্রিফিং সম্পন্ন। গভীর জঙ্গলে সভ্যতা থেকে দূরে থাকা এক আদিবাসী গোষ্ঠী প্রথম দেখল পৃথিবী। রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

“বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট মো: আফছার হোসেন রনি।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC)-এর উপদেষ্টা পরিষদ আগামী ২ বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনের নীতিনির্ধারণী কাজ, কার্যক্রমের দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে উপদেষ্টা পরিষদের এই অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের পক্ষ থেকে অনুমোদিত উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন শেখ শওকত হোসেন ফরহাদ, অ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) প্রধান উপদেষ্টা। মোঃ আফছার হোসেন রনি, অ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) সিনিয়র উপদেষ্টা ও আসাদুজ্জামান আসাদ অ্যাডভোকেট (গাজীপুর জেলা জজ কোর্ট) আইন বিষয়ক উপদেষ্টা, শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু – অর্থ বিষয়ক উপদেষ্টা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম জামাল এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সক্রিয় সহযোগিতা ও দিকনির্দেশনা সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। আইনগত সুরক্ষা, আর্থিক পরিকল্পনা, নীতি প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষদের অবদান ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

এ সময় অএ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন যে, নতুন উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলন এবং গণমানুষের কল্যাণের কাজকে আরও জোরদার করবে।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল বিশ্বাস করে, “একতাই শক্তি, একতাই বল, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ হবেই একতাবদ্ধ দল।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট