1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা – BiRC-এর তীব্র নিন্দা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন-এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ।

জানা গেছে, হামলার ফলে সাংবাদিক আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

BiRC-এর সভাপতি রিয়াদুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম, তর্থ্য সম্মনয়ক মো. মাসুদ রানা এক যৌথ বিবৃতিতে বলেন “একজন সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলা শুধুমাত্র ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এমন ঘটনার বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”

BiRC দৃঢ়ভাবে দাবি জানায়, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিক সমাজ কখনোই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর পক্ষ থেকেও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় “সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে এই হামলার সুষ্ঠু বিচার অতি জরুরি।”

BiRC সর্বদা সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অটল রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট