1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়া সমাজবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে এগিয়ে এসেছেন আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদরুল আলম (আযম)। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ অর্থায়নে একটি জনগুরুত্বপূর্ণ চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হারুন হেডম্যান পাড়ার বিল্লাল মিয়ার দোকানের সামনে থেকে করল্যাছড়ি এলাকার কামাল মিয়ার বাড়ির পাশের সলিং রাস্তা পর্যন্ত বিস্তৃত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে দৈনন্দিন চলাচলে রাস্তাটি এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদরুল আলম (আযম) ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

রাস্তাটি সংস্কারের ফলে হেডম্যান পাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসায় সংশ্লিষ্ট নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বার্থে রাস্তাটি সংস্কারের উদ্যোগটি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট