নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় একটি গাভী ও একটি ষাঁড় বাছুর আটক করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে করল্যাছড়ী বিওপির বিশেষ টহল কমান্ডার জেসিও নং-১০৮৫০ নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে ৬ জনের একটি টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২২৩৫/৪-আরবি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালামিয়ার কচু বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গাভী ও একটি ছোট ষাঁড় বাছুর আটক করা হয়।
আটক গাভীটির আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা এবং ষাঁড় বাছুরটির মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃত গবাদিপশুর মোট আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।