
ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান।
নিজেস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চৌধুরী স্কয়ারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মোরসালিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশে সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।