মো. মাসুদ রানা (নিজস্ব প্রতিনিধি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদকসেবন ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ মাটিরাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১.আশিকুর রহমান প্রকাশ সেতু (২৫), শাহিন আলম প্রকাশ নুর আলম (২৪), ২. ইমরান হোসেন প্রকাশ মুন্না (২৫) ও ৩. মোহাম্মদ শাহিন ইসলাম ভূঁইয়া (২২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলায় অপরাধের ভিত্তিতে সাব্বির হোসেন (২২) ও সৌরভ হোসেন (১৯)-কে আসামি করা হয়েছে।
অন্যদিকে জাহাঙ্গীর আলম (৪৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।