নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী খাগড়াছড়ি জেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল-এর নেতৃত্বে নেতাকর্মীরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা ১৫টি সাজেক পরিবহন, ১০টি চাঁদের গাড়ি (জিপ), ২টি মাইক্রোবাস ও প্রায় ১৫০টি মোটরসাইকেল লোকাল বাস ও বিভিন্ন গাড়ী যোগে খাগড়াছড়ি জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন।
নেতাকর্মীদের এ ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়া হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।