
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
‘গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে’ এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।