নিজেস্ব প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৮টি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) ছোট মহেশখালী এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে একটি দেশীয় রাইফেল, একনলা বন্দুক, এলজিসহ মোট ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মো. রুবেল মিয়া ও মানিক দে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।