1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব ও প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোট গণনা শেষে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নেমে আসে আনন্দের জোয়ার। ফলাফল ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আনন্দ মিছিল—উৎসবমুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অর্জনকে ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করেছেন।
তৃণমূলের রাজনীতি থেকে রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘ ও ঘটনাবহুল। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন এবং ধাপে ধাপে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলের সাংগঠনিক দায়িত্বেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন তিনি। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক সংকটে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার জাতীয় সংসদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। নির্বাচন কমিশনও বৃহস্পতিবার রাতে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, শিক্ষকতা থেকে শুরু করে পৌর রাজনীতি, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন এবং দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের বড় অর্জন। তার এই অর্জনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট