1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

কাপ্তাই হ্রদে নৌকাডুবি, সন্তানকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন পিতা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিজের চার বছরের শিশুপুত্রকে জীবিত উদ্ধার করলেও পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন সালাম (২৮) নামে এক যুবক।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম মাইনী বাজার থেকে তাঁর চার বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকা ডুবে যাওয়ার পর সালাম তাঁর শিশুপুত্রকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে শিশুটিকে উদ্ধারের পরপরই সালাম পানির নিচে তলিয়ে যান।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকাযোগে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তাঁর শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সালাম এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সালামকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট