1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মাটিরাঙ্গা উপজেলায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের অসাধারণ স্বীকৃতি হিসেবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা “উম্মে তাহমিনা মিতু” । এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাটিরাঙ্গার মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের আরও সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে মাটিরাঙ্গাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এ অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাটিরাঙ্গার মেধাবী সন্তানরা ভবিষ্যতে সাফল্যের শিখরে পৌঁছে নিজেদের, পরিবার, মাটিরাঙ্গা এবং প্রিয় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট