1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

বন্যাকবলিতদের মাঝে বাঘাইছড়িতে ২৫০ পরিবারের পাশে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রবীর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মানসী চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিচালিত প্রকল্পের আওতায় বাঘাইছড়ির বিভিন্ন এলাকা থেকে বাছাই করা বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি রসুন ও ৩ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীর মধ্যে একটি বালতি, একটি মগ, একটি বদনা, একটি গামছা ও একটি টর্চলাইট বিতরণ করা হয়।

এছাড়া বন্যাকবলিত পরিবারগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও সাবানও প্রদান করা হয়।

মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করায় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে সিডা, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জোয়া ওভারসিজ এইড, কনরাড এন. হিলটন ফাউন্ডেশন এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঘাইছড়ির অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এমন দুর্যোগময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্গত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

তারা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট