1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি কারনে বিদ্যুৎ উৎপাদন বন্ধ।

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে।

১৪ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে একই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বারবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট