1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

ডেঙ্গু প্রতিরোধে কোনাবাড়ীতে শ্রমিকদলের মশক নিধন কার্যক্রম গ্রহন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা (নিজস্ব প্রতিবেদক):গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে শ্রমিকদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোনাবাড়ী মেট্রো থানা ও আশপাশের বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুনের নির্দেশনায় কর্মসূচিতে নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল।

কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদলের নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ ছিটিয়ে দেন। একই সঙ্গে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে আফসার মোড়ল রুবেল বলেন, “গত কয়েকদিনে এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের নেতা সাজ্জাদুর রহমান মামুন সাধারণ মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। যাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন, সেভাবেই সহযোগিতা করা হচ্ছে” তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য আমাদের একটি মেশিন দেওয়া হয়েছে। আগামী সাত দিন কোনাবাড়ী মেট্রো থানা এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম লক্ষ্য।”

এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করেন। বাড়ির আশপাশে, নির্মাণাধীন স্থাপনা, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টব কিংবা অন্য কোথাও জমে থাকা পানিতে যাতে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গুর প্রকোপের সময়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট