1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের লেক ৩ বছরের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি):খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মালিকানাধীন আদালত সংলগ্ন ইজারাযোগ্য লেকটি (০৩) তিন বছরের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের স্মারক নং- ০৫.৪২.৪৬৭০.০০০.০৮.০১৫.২৬-৮৯, তারিখ ১০ আগস্ট ২০২৬ খ্রি. মূলে সর্বসাধারণের জন্য এ দরপত্র আহ্বান করা হয়।

দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পরিষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদের মালিকানাধীন ইজারাযোগ্য আদালত সংলগ্ন লেকটি প্রকৃত মৎস্য চাষী, সমবায়ী এবং ইজারা নিতে ইচ্ছুক ব্যক্তিদের নিকট থেকে দরপত্রের মাধ্যমে ৩ (তিন) বছরের জন্য ইজারা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দরপত্রের সিডিউল মূল্য ১,০০০ টাকা এবং লেকটির সরকারি মূল্য ২ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

দরপত্র সংক্রান্ত সিডিউল ও যাবতীয় তথ্য ১০ আগস্ট ২০২৬ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রশাসক, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে সংগ্রহ করা যাবে।

দরপত্র দাখিলের সময় দরপত্রে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ অর্থ জামানত হিসেবে (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা বরাবর প্রদান করতে হবে।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে লেকটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও মৎস্য চাষের মাধ্যমে স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট