1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

“খাগড়াছড়ি জেলায় কৃষকদের তথ্যভাণ্ডার হালনাগাদে মাঠে কৃষি বিভাগ”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মো. মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি):
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাপানি গ্রামে কৃষক কার্ড প্রস্তুত ও কৃষকদের তথ্যভাণ্ডার হালনাগাদের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাটিরাঙ্গা উপজেলার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে কৃষকদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ, চাষাবাদের ধরন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি নির্ভুল কৃষক ডাটাবেজ তৈরি হলে প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, উন্নত বীজ, সার, কৃষিযন্ত্র, প্রশিক্ষণ এবং অন্যান্য কৃষিসেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়া কৃষকরা বলেন, প্রকৃত কৃষকদের তথ্য সংরক্ষিত হলে ভবিষ্যতে সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অনিয়ম কমবে এবং প্রকৃত কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন। তারা এ উদ্যোগকে কৃষিবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে একই ধরনের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে একটি আধুনিক ও নির্ভুল কৃষক তথ্যভাণ্ডার গড়ে তুলে কৃষি খাতে সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট