1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

“দুই সন্তানের জননী (৪০) উর্ধে নারীকে” পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ; থানায় জিডি ও আদালতে মামলা দায়ের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়ায় দুই সন্তানের জননী পারুল আক্তার (৪০)-কে নিয়ে একই এলাকার বাসিন্দা শাখওয়াত হোসেন (৪২) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দাবি করা স্বামী আব্দুল হান্নান জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পাশাপাশি তিনি মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাগড়াছড়ি আমলী আদালত সি আর মামলা নং- ৪৫০/২৬ পৃথক ভাবে দায়ের করেছেন।

আব্দুল হান্নানের ভাষ্যমতে, তার বড় মেয়ে ফাহিমা আক্তার (২০) বিবাহিত এবং ছোট মেয়ের বয়স সাড়ে তিন বছর। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী সন্তানদের রেখে যাওয়ার সময় একটি স্যুটকেসের তালা ভেঙে ৩ লাখ ১২ হাজার টাকা, চার আনা স্বর্ণালঙ্কার এবং নতুন ব্যবহার্য কাপড়চোপড় নিয়ে চলে যান।

এদিকে অভিযুক্ত শাখওয়াত হোসেনের স্ত্রী মিনি আসমা বেগম (৩৬) এবং তার মা মোরশেদা বেগম (৬৫)-এর সঙ্গে কথা বললে তারা ঘটনাটি সত্য বলে দাবি করেছেন।

আব্দুল হান্নান বলেন, “আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সুবিচারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত শাখওয়াত হোসেনের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট