1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

উখিয়া সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপি-এর একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা নিজেদের কাছে থাকা তিনটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগগুলো থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি। এদিকে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে বিজিবি সদস্যরা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী এবং এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট