মো: মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি):
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি, মিছিল-মিটিং ও নাশকতামূলক তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ বিকেল বেলা বেলছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাটিরাঙ্গা-তাইন্দং সড়ক প্রদক্ষিণ করে বেলছড়ি বাজার এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: শাহাজান মিয়া। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সদস্য দপ্তর মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মো. সালাউদ্দিন, আনোয়ার হোসেন জুয়েল, মো. রুবেল মিয়া, মো. সাইফুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ হাজী মো. মনির হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ধনু মিয়াসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিগত দিনের অপকর্মের ফল হিসাবে জুলাইয়ের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে, তাহাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এখন তারা কথিত ৭৭ তম জন্মবার্ষিকীর দোহাই দিয়ে দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও শান্তি- শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সদস্য দপ্তর মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশের জনগণ বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। অতীতে জনগণ আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিল। এখন তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বেলছড়ি ইউনিয়নের কোথাও আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।”
প্রতিবাদ সভা শেষে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।