1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

মাটিরাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মো:মাসুদ রানা নিজস্ব প্রতিনিধি মাটিরাঙ্গা(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী গুপ্ত হামলা, মিছিল ও সভা-সমাবেশের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন ২০২৬ বিকেল বেলা মাটিরাঙ্গা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি আন্তঃজেলা সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ এলাকায় গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। এ সময় প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিকদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তরিকুল ইসলাম সনি, সহ-সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আক্তার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মো. জয়নাল আবেদীন সরকার,সদস্য সচিব ফোরকান ইমামি, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহজালাল কাজল বলেন, “দেশের জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। যারা দেশ ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাটিরাঙ্গায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে জনগণকে সচেতন থেকে তা প্রতিহত করতে হবে।”

তিনি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

প্রতিবাদ সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট