1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার আত*ঙ্কে এলাকাবাসী। বাঁশখালীতে আমীরে জামায়াত, বিপদ গ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে এসেছি, রাজনীতি করতে নয়। স্বাধীনতার ৫৬ বছর পরও উন্নয়নের ছোঁয়া পায়নি মাটিরাঙ্গা পৌরসভার ৮ টি জনবহুল গ্রাম। মানবাধিকার কর্মীর ওপর হামলার অভিযোগ, মাটিরাঙ্গায় উত্তেজনা, তদন্তে পুলিশ। রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে মাটিরাঙ্গায় উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল: বটতলীতে বেগম জিয়া স্মৃতি ফুটবল কাপ-২০২৬ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। বেলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে যানজোট নিরসনে বাজার কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে যানজোট নিরসনে বাজার কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মো:মাসুদ রানা (নিজেস্ব প্রতিনিধি): ২০ শে জুন ২০২৬ শনিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মাটিরাঙ্গা বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে মাটিরাঙ্গা বাজার কমিটি।

সম্প্রতি বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বাজার এলাকার যানজট পরিস্থিতি, জনভোগান্তি এবং এর স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম উদ্দিন খন্দকার মুকুট, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন সবুজ, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন বাবু, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ মুসলিম উদ্দিন ও তরুণ ব্যবসায়ী মোঃ রনি, উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুর রহমান স্বজল প্রমুখ।

বক্তারা বলেন, মাটিরাঙ্গা বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ও ক্রেতা-সাধারণের সমাগম ঘটে। বিশেষ করে বাসস্ট্যান্ড না থাকায় এবং ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া মৌসুমি ফল বিক্রেতারা সড়কের পাশে দোকান বসানোর ফলে যান চলাচলে আরও বিঘ্ন ঘটে।

সভায় বক্তারা বাজারকে যানজটমুক্ত রাখতে বাসস্ট্যান্ড ব্যবস্থাপন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি কার্যকর কমিটি গঠন এবং মৌসুমি ফল বিক্রেতাদের জন্য পৃথক স্থান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজার কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতায় পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে মাটিরাঙ্গা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং জনসাধারণ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন। বক্তারা মাটিরাঙ্গা বাজারের যানজোট নিরসনে বাস স্ট্যান্ড নির্মানে যথাযথ কর্তৃপক্ষসহ সংসদ সদস্য জনাব, আব্দুল অদুদ ভূইয়া মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট