1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম পরিবেশ, শক্ত অবস্থানে শওকত হোসেন শকু মেম্বার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক(শামিম শাহরিয়ার)গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর শাদী ইউনিয়ন-এ আসন্ন বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ক্রমেই তীব্র হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন শওকত হোসেন শকু।

দীর্ঘদিন ধরে মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে স্থানীয়রা জানান। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া এবং মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় ভোটারদের একটি বড় অংশের মতে, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার দিক থেকে শওকত হোসেন শকু চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট