1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়। বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ০১ জন। ঠাকুরগাঁয়ে “তারেক রহমান” শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের। নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচবিবিতে ভোটের গাড়ী। গুইমারা সেক্টর এর পক্ষে যামিনী পাড়া (২৩ বিজিবি) কর্তৃক প্রেস ব্রিফিং সম্পন্ন। গভীর জঙ্গলে সভ্যতা থেকে দূরে থাকা এক আদিবাসী গোষ্ঠী প্রথম দেখল পৃথিবী। রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) উদ্যোগে ২২ শে জানুয়ারি ২০২৬ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লে: কর্ণেল মুহাম্মদ শাহীনুল ইসলাম (পিএসসি ইঞ্জিনিয়ার্স), অধিনায়ক (৪০ বিজিবি) উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম রিজিয়ন এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪০ বিজিবি’র সাম্প্রতিক সময়ে কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, আজকের এই প্রেস ব্রিফিং চট্টগ্রাম রিজিয়ন এর পক্ষ হতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন যে, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রম মিডিয়ার মাধ্যমে দেশের জনসাধারণকে অবহিত করার নিমিত্তে আমরা মাঠ পর্যায়ে রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি। বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪,১৫৬ ও মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিঃ মিঃ, যা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত আমতলী হতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি চট্টগ্রাম রিজিয়ন সর্বমোট ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে এই সীমান্তের সুরক্ষা প্রদান করছে। চট্টগ্রাম রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিজিবি সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

আমরা বিগত ০৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ০২ জন আসামীসহ ১৫,৯৬,৮৫০/- টাকার মাদক এবং ৫১৮,২৪,৫৬১/- টাকার অন্যান্য মালামালসহ সর্বমোট ৫,৩৪,২১,৪১১/- টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছি। যার মধ্যে ১৯৭ বোতল মদ, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৮.৬০ কেজি গাঁজা, ১৯ বোতল বিয়ার, ৬৯ লিটার বাংলা মদ এবং ২২১০ প্যাকেট বিদেশী সিগারেট আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও, গত মাসে চট্টগ্রাম রিজিয়নের বিজিবি সদস্যগণ সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৪৩২টি গরু এবং ১৮টি ছাগল আটক করতে সক্ষম হয়, পরবর্তীতে যা স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সফল অভিযান পরিচালনা করে গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ০১টি ১২ বোর পিস্তল, ০২ রাউন্ড তাজা এ্যামোনিশন ও ০৩টি হাসুয়া (দ্যা) আটক করেছে।

আপনারা নিশ্চয়ই জানেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি সদস্য মোতায়েন থাকবে। চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড এবং আরসিভি মোতায়েন করা হবে।

আপনারা জানেন যে, বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

তিনি বলেন, বিজিবি সর্বদাই নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এবং বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। গত আড়াই মাসে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়ন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র পাহাড়ী ও বাঙ্গালি জনগণকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৭১ জনকে আর্থিক অনুদান, ৪২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ২৫ জনকে সেলাই মেশিন প্রদান, ৪২৭৮ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ৬৫৪৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, ২৬৬ জনকে কৃষি উপকরণ এবং ২৫৫০ জন গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করা হয়েছে।

তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দদের, উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজ ও জাতির আয়নাস্বরূপ। তথ্যভিত্তিক সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতিকে সঠিক পথে রাখতে সহায়তা করে থাকেন। আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রিজিয়ন বিগত সময়ে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, অন্যান্য চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও কার্যকরভাবে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করতে পারবে। আজ এই সংবাদ সম্মেলনে আসার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট