1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
“স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী বিজু ও বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ ২০২৬ খ্রী উদযাপিত। বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম পরিবেশ, শক্ত অবস্থানে শওকত হোসেন শকু মেম্বার। সংরক্ষিত নারী আসনে আস্থার সেতুবন্ধন খাগড়াছড়ি পাহাড় কণ্যা শাহেনা আক্তার। ফুসফুসে ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যর আবেদন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান সম্পন্ন। সংরক্ষিত নারী আসনে খাগড়াছড়ি জেলা থেকে “বিএনপির” মনোনয়ন ফরম তুললেন শাহেনা আক্তার। বড় ব্যবধানে এমপি হলেন শেরপুর-৩ আসনে বিএনপি’র প্রার্থী রুবেল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য খাগড়াছড়ির এলাকা থেকে বিএনপির শাহেনা আক্তার আলেচনায়। ২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়।

“খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ২০২৬ মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা ব্যাংক চত্বরে ঝাড়ু দিতে গিয়ে ভাঙা তালা দেখতে পেয়ে বিষয়টি টের পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান জানান, দুর্বৃত্তরা ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪ শত ৪০ টাকা এবং তালা খুলে তার ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির আগে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। ঘটনার সময় ব্যাংকে অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুইজন নিরাপত্তাকর্মী ডিউটিতে ছিলেন।

চুরির বিষয়টি জানাজানি হলে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কাউকে আসামি করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট